উত্তরদিনাজপুর

১৪ দফা দাবি নিয়ে ciut-র মিড ডে মিল ওয়াকার্স ইউনিয়ানের পক্ষ থেকে কালিয়াগঞ্জের বিডিও কে ডেপুটেশন প্রদান

কর্মরত মিড-ডে-মিল কর্মীদের ছাটাই করা চলবে না, নিজ নিজ ব্যাঙ্ক একাউন্টে ভাতা দিতে হবে, মিড-ডে-মিল কর্মীদের সরকারি পরিচয় পত্র দিয়ে স্থায়ীকরন করতে হবে, ১০ মাস নয় ১২ মাসের ভাতা দিতে হবে এই সব দাবি সহ মোট ১৪ দফা দাবির ভিত্তিতে বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সি আই টি ইঊ মিড ডে মিল ওয়াকার্স ইউনিয়ানের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় যুগ্ম বিডিও পরিমল দাসকে। এদিন দুপুরে প্তহ্মে মহেন্দ্রগঞ্জ পি.ডি.জি ভবন থেকে মিছিল করে এসে বিডিও অফিসে জমায়েত হয়ে। বেশ কিছু সময় বিক্ষোভ প্রদর্শন করার পরে ১৪ দফা দাবিতে সম্বলিত স্মারক লিপি যুগ্ম বিডিও পরিমল দাসের হাতে তুলে দেন তারা। এদিনের ডেপুটেশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সি আই টু ইঊ সভাপতি সুশান্ত দাস, সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী, এবং মিড-ডে-মিল ওয়ার্কস ইউনিয়ানের সম্পাদক চৈইনূর আলম সহ প্রমূখ। তাদের অন্যান দাবি গুলির মধ্যে অন্যতম কর্মীদের অ্যাপ্রন ও মাথার টুপি দিতে হবে, রান্না ঘড়ে অগ্নিনির্বাপনের ব্যবস্থা করতে হবে, ছাত্র ছাত্রীদের খাদদ্রবের মান বাড়াতে হবে, কর্মীদের মাতৃত্ব কালীন ও অন্যান সময়ে ছুটি প্রদান করতে হবে। এই দাবি গুলি না মানা হলে আগামীতে জেলা স্তরে আন্দোলনে নামবে সি আই টি ইউ, মি-ডে-মিল রাধুনিদের জন্য বলে জানানো হয় ইউনিয়ানের পক্ষ থেকে।  
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/auSnV-ZKi_E